মালদায় ফের বিএলও-র মৃত্যু, এসআইআর-এর চাপে প্রাণহানির অভিযোগ পরিবারের।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- ফের বিএলও – র মৃত্যু মালদায়। পরিবারের অভিযোগ এসআইআয়ের চাপে মৃত্যু হয়েছে । মৃতের নাম মোঃ আনিকুল আলাম (বয়স ৫৪)। সুজাপুর অঞ্চলের বাসিন্দা কালিয়াচক হাই স্কুলের সহকারী শিক্ষক , সুজাপুর অঞ্চলের বুথ নম্বর ১৪৪ এর বিএলও নিযুক্ত ছিলেন। ইদানিং তিনি খুবই কাজের চাপে ছিলেন। বুধবার ৪৪ জনের পুনরায় এস আই আর এর ফর্ম ফেরত আসে এবং তার নিজের ফর্মটাও ফেরত আসে। সেই সময় সকাল বেলা বুকের ব্যাথা নিয়ে অসুস্থ হয়ে যায় তড়িঘড়ি সুজাপুর প্রাথমিক হাসপাতালে চিকিৎসা করিয়ে আসেন, তারপর আবার এস আই আর এর কাজে বিডিও অফিস যান। সেখান থেকে অসুস্থ অবস্থায় বাড়ি ফেরেন, বাড়ী ফিরে আরও বেশি অসুস্থ হলে হাসপাতালে নিয়ে গেলে আজ তার মৃত্যু হয়। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *