
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব বর্ধমানের শ্রীরামপুর ব্লক হাসপাতাল-এ চিকিৎসা করাতে এসে অপমানের শিকার হলেন ৭২ বছরের এক বৃদ্ধা। অভিযোগ, ল্যাবরেটরির এক স্বাস্থ্যকর্মী কফ পরীক্ষা করাতে আসা ওই বৃদ্ধাকে ধর্মীয় মন্তব্য করে ব্যঙ্গ করেন এবং দীর্ঘক্ষণ রোদে অপেক্ষা করান।ঘটনাটি গত ২০ ফেব্রুয়ারির। পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নশরতপুর গ্রাম পঞ্চায়েতের ডাঙ্গাপাড়ার বাসিন্দা নয়তন বিবি কফ পরীক্ষার জন্য হাসপাতালে গেলে তাকে বাড়ি সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। অভিযোগ, ডাঙ্গাপাড়ার নাম শুনেই ওই স্বাস্থ্যকর্মী ধর্মীয় কটূক্তি করেন। পরবর্তী সময় ওই কর্মী বলেন, “নামাজ পড়েন, রোজা রাখেন— আল্লাহ আপনাদের রক্ষা করছে না?” এমনকি প্রায় তিন ঘণ্টা রোদে দাঁড় করিয়ে রাখার পর তাঁর নমুনা নেওয়া হয় বলে দাবি পরিবারের।বৃদ্ধা বাড়িতে ফিরে বিষয়টি ছেলেকে জানান। এরপর ২৩ ফেব্রুয়ারি তাঁর ছেলে করিম মণ্ডল হাসপাতালের বিএমওএইচের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। হাসপাতালের বিএমওএইচ সৈন্যাক সোম বুধবার বিকেল পাঁচটা নাগাদ তিনি মৌখিক বলেন, ওই বৃদ্ধার ছেলে একটি অভিযোগ জানিয়েছে। ওই স্বাস্থ্যকর্মীকে মৌখিক বিষয়টি জানতে চাওয়া হয়েছে। আগামীকাল লিখিতভাবে তাকে চিঠি দিয়ে উত্তর চাওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।












Leave a Reply