অগ্নি নির্বাপন কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান।

রাজারহাট, নিজস্ব সংবাদদাতা:- এলাকার মানুষের আপদকালীন পরিস্থিতি মোকাবিলায় নতুন অগ্নি নির্বাপন কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান হয়ে গেল রাজারহাট নিউটাউনের নারকেলবাগান সৃজনশক্তি ক্রীড়াঙ্গনে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায়, রাজারহাট নিউটাউন বিধানসভা বিধায়ক তাপস চ্যাটার্জি র উদ্যোগে ও বিধানসভা পৌরনিগমের ৩ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি আরাত্রিকা ভট্টাচাৰ্য ওয়ার্ড উন্নয়ন তাহবিলের অর্থানুকূল্যে ঈশানী কমিউনিটি হলের সম্প্রসারণ শিলান্যাস, তৎসহ নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তির আবরণ উন্মোচন হয়ে গেল। দমকল মন্ত্রী সুজিত বসুর হাত ধরে অগ্নি নির্বাপন কেন্দ্রের ভিত্তি প্রস্তর স্থাপন হয়ে গেল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগর পৌরনিগম মহানাগরিক কৃষ্ণা চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরপ্রতিনিধি তথা বোরো ১ চেয়ারম্যান শাহনওয়াজ আলী মন্ডল , মেয়র পরিষদ সদস্য রহিমা বিবি মন্ডল, মেয়র পরিষদ সদস্য দেবরাজ চক্রবর্তী , প্রবীর কর, পৌরপ্রতিনিধি পিনাকী নন্দী, পৌরমাতা নন্দিনী ব্যানার্জি, প্রাক্তন পৌরপ্রতিনিধি আজিজুল হোসেন মণ্ডল সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *