ভোটার তালিকা থেকে নাম বাদ, কালনায় মহকুমা শাসকের দপ্তরে সরব মন্ত্রী স্বপন দেবনাথ।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- যেন তেন প্রকারে বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে বিজেপি ভেবেছে নির্বাচনে জয়ী হবে, বিজেপি এবং নির্বাচন কমিশনের আঁতাত রয়েছে। কালনা মহকুমায় বৈধ ভোটারদের নাম বাদ নিয়ে রবিবার কালনা মহকুমা শাসকের দপ্তরে হাজির হয়ে সরব হলেন রাজ্যের প্রাণী সম্পদ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ। কালনার পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিল বসু ও নান্দাই এলাকায় পূর্ণিমা বাগ এমন বৈধ ভোটারদের নাম বাদ নিয়ে তীব্র প্রতিবাদ জানান রবিবার তিনি। মন্ত্রির সংযোজন অনিল বসুর পাসপোর্ট, তার বাবার বিভিন্ন ডকুমেন্টস, মহকুমা শাসকের ডমিশিয়াল সার্টিফিকেট সমস্ত কিছুই দিয়েছেন,তাও তার নাম বাদ দিয়ে দেয়া হয়েছে। পাশাপাশি তিনি আরও জানান আমাদের বিচার ব্যবস্থার উপর ভরসা রয়েছে, আর একটা বৈধ ভোটারেরও যদি নাম বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে সেটি মানুষের অধিকার হরণ নয় , প্রশ্ন মন্ত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *