কুশমণ্ডি থেকে শুরু বিজেপির পরিবর্তন যাত্রা, মুখা নাচে বর্ণাঢ্য স্বাগত।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা :- এস আই আর নিয়ে রাজ্যে যখন সুর চড়িয়ে ধর্নায় বসেছেন তৃনমুলনেত্রী মমতা বন্দোপাধ্যায়।ঠিক তখন রাজ্যে পরিবর্তন চেয়ে রাজ্যের কোচবিহার থেকে শুরু হয়েছে বিজেপির পরিবর্তনের রথযাত্রা।সেদিকে লক্ষ রেখেই শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি বিধানসভা থেকে শুরু হল বিজেপির পরিবর্তন যাত্রা। এদিন দুপুর দু’টোয় পরিবর্তন যাত্রার রথ কুশমণ্ডিতে পৌঁছানোর কথা থাকলেও প্রায় তিন ঘণ্টা দেরিতে বিকেল পাঁচটা নাগাদ তা সেখানে এসে পৌঁছায়। পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু, রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল এবং মালদা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা শঙ্কর চক্রবর্তী, পরিবর্তন যাত্রার দ্বায়িত্বে থাকা নীলাঞ্জন রায় ও জেলা নেতৃত্বরা। কুশমণ্ডিতে মুখা নাচের মাধ্যমে পরিবর্তন যাত্রাকে স্বাগত জানানো হয়। সেখানেই একটি স্বাগত সভা অনুষ্ঠিত হয়।

পরিবর্তন যাত্রাকে সামনে রেখে এদিন সকাল থেকেই বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন প্রচার সামগ্রী নিয়ে সভাস্থল ও রাস্তায় উপস্থিত হন দলীয় কর্মী সমর্থকরা। ঢাকঢোল বাজিয়ে তারা উৎসবের আবহে পরিবর্তন যাত্রার রথকে স্বাগত জানান। পরে বর্ণাঢ্য মিছিলের মধ্য দিয়ে রথকে কুশমনণ্ডির সভাস্থলে নিয়ে আসা হয়। কুশমণ্ডির সভা শেষে পরিবর্তন যাত্রার রথ বুনিয়াদপুরের উদ্দেশ্যে রওনা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *