ফালাকাটায় অবৈধ নির্মাণের বিরুদ্ধে পুরসভার অভিযান, ভাঙা হল অস্থায়ী দোকান।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:-অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযান চালাল ফালাকাটা পুরসভা। শুক্রবার ফালাকাটা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে রেলওয়ে ওভারব্রিজ সংলগ্ন এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী নির্মাণ ভেঙে দেওয়া হয়। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অস্থায়ীভাবে বিভিন্ন খাবারের দোকান গড়ে উঠেছিল। দোকানে আসা ক্রেতাদের যানবাহন রাস্তার উপরেই দাঁড় করিয়ে রাখার ফলে প্রায়ই যানজটের সৃষ্টি হত। পাশাপাশি সেখানে কৃষক বাজার থাকায় বাজারে যাতায়াত করতেও সাধারণ মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছিল। সেই সব অভিযোগের ভিত্তিতে শুক্রবার দুপুরে ফালাকাটা পুরসভা পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে অভিযান চালায়। এদিন রাস্তার ধারে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী নির্মাণ ভেঙে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *