
মালদা, নিজস্ব সংবাদদাতা:– একি অবস্থা দেখুন, গাজোল শহরে গাজোল বিধানসভার বিজেপির বিধায়ক প্রার্থীর নতুন মুখ চেয়ে পোস্টার পড়ল গাজোল ব্লকের একাধিক এলাকায়।
পোস্টারের নিচে আবার লেখা রয়েছে সৌজন্যে ভারতীয় জনতা পার্টি, গাজোল বিধানসভা।
পোস্টার দেখে এলাকায় কৌতুহলী জনতাদের ভিড় জমছে।
এর আগেও দুইবার সভা করে বিজেপির বর্তমান বিধায়ক চিন্ময় দেব বর্মনের বিরুদ্ধে স্বেচ্ছায় হয়েছিল বিজেপির একাংশ কর্মীরা এবার চিন্ময় দেব বর্মনের নাম না করেও পরোক্ষভাবে তার বিরুদ্ধে পোস্টার পড়ল গাজোল ব্লকের একাধিক এলাকায়। গাজোল থানা সংলগ্ন এলাকায় থানা মোরে একটি বিশ্রামাগারে একটি পোস্টার লাগানো রয়েছে পাশাপাশি আলামপুর এলাকা সহ একাধিক এলাকায় একই রকমের পোস্টার দেখা গেছে। কে বা কারা লাগালো তাই বিষয় নিয়ে কেউ বলতে পারছে। যদিও এলাকাবাসীরা দেখেছে তাই তারা জানালো নতুন মুখ চেয়ে পোস্টার পরেছে একাধিক এলাকায় গাজোল বিধানসভার বিজেপির বিধায়ক প্রার্থী নিয়ে।
বিজেপি বিধায়ক কাজে ব্যস্ত থাকায় তাকে ফোনে কথা বলা হয়েছিল তিনি জানান বিষয়টি আমি জানতে পেরেছি। সম্ভবত বিজেপি পার্টিকে কালিমা লিপ্ত করার জন্যই তারা এ ধরনের কাজ করতে পারেন বলে অভিযোগ করছেন তিনি। আগামী দিনে গাজোল ব্লকে আবার পদ্মফুল ফুটবে।
এ বিষয়ে তৃণমূলের গাজোল লোক সভাপতি রাজকুমার সরকার ফোন করা হলে তিনি জানিয়েছেন সামনেই নির্বাচন। নির্বাচন নিয়ে আমরা নানা কাজে ব্যস্ত রয়েছি । যদিও আমরা দলীয় নির্দেশ মেনে নির্বাচন নিয়ে লাগাতার ভাবে একের পর এক কর্মসূচি গ্রহণ করে চলেছি গাজোল ব্লকের বিভিন্ন এলাকায়। আমাদের নামে যা অভিযোগ দিচ্ছে তা সব ভিত্তিহীন। বিজেপি সংগঠনের মধ্যেই দীর্ঘদিন ধরে গোষ্টিকন্দর লেগে রয়েছে তা সবারই জানা। কিছুদিন আগেই এক সবার মধ্যেই বর্তমান বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিয়েছিলেন বিজেপির নেতাও কর্মীরা।
যদিও স্থানীয় গাজোলের বাসিন্দা রামকুমার মন্ডল ও আলামপুরের টোটন মন্ডল তারা জানিয়েছেন এলাকায় পোস্টার দেওয়া রয়েছে। যাতে লেখা রয়েছে কাজল বিধানসভার বিজেপির বিধায়ক প্রার্থীর নতুন মুখ চাই।












Leave a Reply