
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ১ নম্বর ব্লকের আমলাগোড়ার সুকান্ত পল্লী শ্রী রামকৃষ্ণ সারদামণি শিক্ষা নিকেতনের বাৎসরিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ষীয়ান সংগীত শিল্পী মদন দত্ত, প্রাক্তন প্রধান শিক্ষক রঞ্জন সরকার,বিশিষ্ট সমাজসেবী তথা কর্মচারী সোমনাথ সাউ,ডঃ রায়চাঁদ মহন্ত,দিলীপ মহান্ত, নৃত্যশিল্পী সোমা পরিয়া, বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা লিপিকা সামন্ত,শিক্ষক শান্তনু সামন্ত সহ অন্যান্য ব্যক্তিবর্গ। এই দিন কবিতা, নৃত্য ও সঙ্গীতের মধ্য দিয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ হয়। পাশাপাশি বিভিন্ন সংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং প্রথম,দ্বিতীয় তৃতীয় স্থান অধিকারকারীকে পুরস্কার তুলে দেওয়া হয়।












Leave a Reply