বুলবুলচন্ডীতে বিশেষভাবে সক্ষমদের সহায়তা, সরঞ্জাম বিতরণ বিজেপি বিধায়কের।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্মুর উদ্যোগে বিশেষভাবে সক্ষম মানুষজনের মধ্যে বিতরণ করা হল বিভিন্ন সহায়ক সরঞ্জাম। পাশাপাশি তিনি তার বিধায়ক কোটা থেকে বুলবুলচন্ডীর পৃথক পৃথক দুটি এলাকায় দুটি কমিউনিটি হল নির্মাণের কাজের শিলান্যাস করেন। বুধবার প্রথম কর্মসূচি রূপায়ণের ছবি নজরে আসে বুলবুলচন্ডী বিজেপি কার্যালয়ে। সেখানে হবিবপুরের বিজেপি বিধায়ক জোয়েল মুর্ম প্রায় একশো জন বিশেষভাবে সক্ষম মানুষের হাতে হুইল চেয়ার, চশমা সহ বিভিন্ন সহায়ক সরঞ্জাম তুলে দেন। পাশাপাশি এদিন তিনি তার বিধায়ক কোটা থেকে চার লক্ষ টাকা বরাদ্দে বুলবুলচন্ডী মৃত্যুঞ্জয় মেমোরিয়াল ক্লাবে একটি কমিউনিটি হল এবং বুলবুলচন্ডী স্পোর্টং অ্যাসোসিয়েশনে ছয় লক্ষ টাকা ব্রাদ্দে আরও একটি কমিউনিটি হল, নির্মাণ কাজের শিলান্যাস করেন। শিলান্যাস পর্বে বিধায়ক জোয়েল মুর্মু ছাড়াও উপস্থিত ছিলেন হবিবপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ অচিন্ত্যকুমার সরকার, বিজেপির ৫নং মন্ডলের মন্ডল সভাপতি রামেশ্বর মাহাতো সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *