ঈদকে সামনে রেখে কাজলী হল্টে বস্ত্র বিতরণ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা :-পবিত্র ঈদকে সামনে রেখে মানবিক উদ্যোগ নিলেন কাজলী হল্টের মোশারেফ হোসেন। প্রয়াত শোপরাই বেওয়ার স্মৃতির উদ্দেশ্যে শুক্রবার বিকেলে আয়োজন করা হয় বস্ত্র বিতরণ কর্মসূচি। এদিন ফালাকাটা ব্লকের জটেশ্বর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাজলী হল্ট এলাকায় প্রায় ১০০ জন পুরুষ, মহিলা ও শিশুর হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র। ঈদের আগে নতুন পোশাক পেয়ে খুশি হয়ে ওঠেন এলাকার বহু দুঃস্থ পরিবার।মোশারেফ হোসেনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। এদিন মোশারেফ হোসেন জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতেই শোপরাই বেওয়ার স্মৃতিকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ঈদের উৎসবের আনন্দ যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে এই লক্ষ্য নিয়েই এমন সামাজিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। ভবিষ্যতেও এই ধরনের মানবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *