জটেশ্বরে শুরু হচ্ছে ১৫তম লোক সংস্কৃতি ও সঙ্গীত মিলন মেলা।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- ফালাকাটা ব্লকের জটেশ্বরের কাঁঠালবাড়ি মোড় এলাকায় আগামী ১৬ মার্চ, সোমবার থেকে শুরু হতে চলেছে ১৫তম বর্ষের লোকশিল্পীদের সমন্বয়ে আয়োজিত লোক সংস্কৃতি ও সঙ্গীত মিলন মেলা। চারদিনব্যাপী এই অনুষ্ঠান চলবে ১৬ থেকে ১৯ মার্চ পর্যন্ত। জানা গিয়েছে, উত্তরবঙ্গের প্রাচীন জনজাতি সম্প্রদায়ের খাদ্যাভ্যাস, তাদের নিজস্ব সংস্কৃতি এবং উত্তরবঙ্গের জনপ্রিয় ভাওয়াইয়া গানকে তুলে ধরতেই প্রতিবছর জটেশ্বরে এই লোক সংস্কৃতি ও সঙ্গীত মিলন মেলার আয়োজন করা হয়।এবার সেই অনুষ্ঠানের ১৫তম বর্ষ উদযাপন করা হবে। মেলার প্রথম দিন আয়োজন করা হয়েছে লোকশিল্পীদের বর্ণাঢ্য শোভাযাত্রার। এছাড়াও চারদিন জুড়ে থাকবে বিভিন্ন লোকসংস্কৃতি নির্ভর অনুষ্ঠান, সঙ্গীত পরিবেশনা এবং সাংস্কৃতিক আয়োজন।অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বিশিষ্ট সংগীত শিল্পী বনশ্রী বিশ্বাসের সঙ্গীতানুষ্ঠান।বর্তমানে ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে জোরকদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আয়োজকদের আশা, প্রতিবছরের মতো এবারও বিপুল সংখ্যক দর্শক ও সংস্কৃতি অনুরাগীর উপস্থিতিতে মুখর হয়ে উঠবে এই লোক সংস্কৃতি ও সঙ্গীত মিলন মেলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *