গাজোলে পুজো দিয়ে প্রচার শুরু তৃণমূল প্রার্থী, বিজেপিকে ৩০ হাজার ভোটে হারানোর হুঁশিয়ারি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:– গাজোল ব্লকের তারা মায়ের মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন এদিন বুধবার বেলা ১২ টা নাগাদ গাজোল বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ দাস। তৃণমূল প্রার্থীর হয়ে মায়ের কাছে পুজো দিলেন এবং তৃণমূল প্রার্থীর মঙ্গল কামনা করলেন বিজেপি নেতা। যদিও তিনি মন্দিরেরই পুরোহিত। মায়ের কাছে পূজা অর্চনা করার পরই জনসংযোগে নামেন তৃণমূল প্রার্থী।এদিন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে ৩০ হাজার ভোটে হারানো হবে। তাঁর অভিযোগ, গত নির্বাচনে জয়ী বিজেপি বিধায়ক এলাকায় তেমন কোনও উন্নয়নমূলক কাজ করেননি।
‘বহিরাগত’ তকমা প্রসঙ্গে তিনি স্পষ্ট জানান, তিনি মালদারই ছেলে এবং গাজোলের উন্নয়নের লক্ষ্য নিয়েই নির্বাচনী ময়দানে নেমেছেন। গাজোল ব্লকের সার্বিক উন্নয়নকেই সামনে রেখে প্রচার চালিয়ে যাবেন এবং সেই ইস্যুকেই পাথেয় করে নির্বাচনে লড়বেন বলে জানান তৃণমূল প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *