
কলকাতা, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কলকাতার ভবানীপুরে প্রচারে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বিজেপির পক্ষে ভোটের আবেদন জানান।
প্রচারের সময় শুভেন্দু অধিকারী রাজ্য সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করেন এবং পরিবর্তনের ডাক দেন। তিনি দাবি করেন, রাজ্যে সুশাসন প্রতিষ্ঠা করতে বিজেপিকে ক্ষমতায় আনা প্রয়োজন।
এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির স্থানীয় নেতৃত্ব ও কর্মী-সমর্থকেরা। প্রচার ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ও উৎসাহ লক্ষ্য করা যায়।
ভবানীপুরের গুরুত্বপূর্ণ এই কেন্দ্রে প্রচারে জোর বাড়িয়েছে সব রাজনৈতিক দলই। নির্বাচনের আগে এই কেন্দ্রকে ঘিরে রাজনৈতিক লড়াই আরও তীব্র হবে বলেই মনে করছেন রাজনৈতিক মহল।












Leave a Reply