মাঠে নেমে আলু তুললেন বিজেপি প্রার্থী, শুরু রাজনৈতিক তরজা।

মালদহ, নিজস্ব সংবাদদাতা :- উত্তরবঙ্গ জুড়ে দুদিনের টানা অকাল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মালদহের বিঘার পর বিঘা আলুর জমি। প্রায় ১২ হাজার হেক্টর আলুর জমি জলের তলায়। আলুর দাম নেই মাথায় হাত আলু চাষিদের। এমত অবস্থায় জলে ডুবে থাকা আলু তুলতে বাধ্য হচ্ছেন চাষীরা। এদিকে নির্বাচনীয় প্রচারে বেরিয়ে চাষীদের সাথে নিজে হাতে আলু তোলার কাজে হাত লাগালেন মালদহ বিধানসভার বিজেপির প্রার্থী তথা বিদায়ী বিধায়ক গোপাল চন্দ্র সাহা। আর আলু তোলাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
রবিবার মালদহ বিধানসভার মহিষবাথানি পঞ্চায়েত এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে প্রথমে এলাকায় এলাকায় জনসংযোগ করেন। তারপর তিনি সহরা এলাকায় আলু চাষীদের সাথে আলু তোলার কাজে হাত লাগাল। রাজ্য সরকার কৃষক বিরোধী সরকার চাষীদের পাশে নেই রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র সুর চড়ান।
তৃণমূলের অভিযোগ, বিগত পাঁচ বছরে বিধায়ক কে এলাকার লোক দেখতে পাননি। এখন ভোট নেওয়ার জন্য আলু তোলার নামে জমিতে নেমে ছবি তুলছেন। তৃণমূল বিজেপির এই তরজার মাঝে আদৌ কি চাষীদের সমস্যা মিটবে উঠেছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *