
মালদা, নিজস্ব সংবাদদাতা:- নির্বাচন ঘোষণার পরে পুলিশ সুপারের রদবদল করাহয়।নব নিযুক্ত পুলিশ সুপার মালদা আসতেই মালদহে বিভিন্ন থানা পরিদর্শন করলেন।সোমবার রাতে মালদাহে হবিবপুর থানা ও বানগোলা থানায় আসলেন পুলিশ সুপার অনুপম সিং।এদিন থানায় ঢুকতেই তাকে স্যালুট জানানো হয়। পাশাপাশি পুলিশ সুপার থানায় থাকা অফিসারদের সাথে আলাপ আলোচনা সাড়েন তার পাশাপাশি।সমাজবিরোধীদের চিহ্নিত করা হয়েছে। তারা নির্বাচনে আইন বিরুদ্ধ কাজ করলে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করার বার্তা দেওয়া হয় । প্রয়োজনে গ্রেপ্তার করার কথা বলেন। সমাজবিরোধীদের উদ্দেশ্যে কার্যত এমনটাই হুঁশিয়ারি দিলেন মালদার নতুন পুলিশ সুপার অনুপম সিং।সামনেই বিধানসভা নির্বাচন। তাই নির্বাচনের প্রাক্কালে জেলায় কোন আইন-শৃঙ্খলা বজায় রাখতে করা হাতে ব্যবস্থা নিতে বলছেন থানার অফিসারদের।এদিন রাতে তিনি হবিবপুর থানার আইসি কৌশিক বিশ্বাসকে সাথে নিয়ে পুলিশ সুপার অনুপম সিং হবিবপুর থানার বিভিন্ন নাকা পয়েন্ট গুলি ঘুরে দেখলেন।পুলিশ সুপার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে তারা বদ্ধ পরিকর। তাই আইন-শৃঙ্খলা ব্যবস্থা খতিয়ে দেখতে বিভিন্ন থানা পরিদর্শন করছেন। অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য পুলিশকে সবধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ব্যাপারে অবগত করছেন। যাতে সাধারণ মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।সাধারণ মানুষের জন্য বার্তা দিয়ে যান কোন অসুবিধা হলে নির্বাচন বিষয় তারা যেন প্রশাসনকে জানান মালদা জেলা পুলিশ তাদের পাশে সব সময় রয়েছে।












Leave a Reply