গ্যাস না পেয়ে ক্ষোভ, মালদায় রাস্তা অবরোধে গ্রাহকরা।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- রান্নার গ্যাস নিয়ে কালোবাজারির অভিযোগ তুলে মালদা শহরের এক গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন গ্রাহকদের একাংশ। মঙ্গলবার এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা তৈরি হল মালদা শহরের মনস্কামনা রোড এলাকায়। জানা গেছে, ওই এলাকাতেই রয়েছে উত্তরণ এইচপি গ্যাস সার্ভিস নামে এক গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থার অফিস। এদিন সেই অফিসের সামনেই রাস্তা আটকে বিক্ষোভ দেখান সংস্থার গ্যাস গ্রাহকদের একাংশ। তারা অভিযোগ করে, বলেন, তারা অনেক দিন আগে গ্যাস বুক করেছেন। বুকিং-এর পর গ্যাস ডেলিভারির ম্যাসেজ এসেছে। কিন্তু তারা গ্যাস পাচ্ছেন না। তাদের গ্যাস নিয়ে কালোবাজারি করা হচ্ছে। এর প্রতিবাদেই তারা রাস্তা আটকে বিক্ষোভ দেখাচ্ছেন। তারা চান প্রশাসন এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *