
দক্ষিণদিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- বালুরঘাট: আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বালুরঘাট বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী, বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবী বিদ্যুৎ কুমার রায় নির্বাচনী প্রচারে ব্যাপক সক্রিয় ভূমিকা পালন করছেন। রবিবার ছুটির দিনে সকালে বিজেপির কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি বালুরঘাটের ২১নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লাগাতার প্রচার চালান।
২১নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে বিদ্যুৎ কুমার রায় উন্নয়ন, স্বচ্ছ প্রশাসন এবং এলাকার সার্বিক কল্যাণের প্রতিশ্রুতি দেন। তাঁর আইনজীবী এবং সমাজসেবী পরিচিতি তাঁকে মানুষের কাছে একজন বিশ্বাসযোগ্য প্রার্থী হিসেবে তুলে ধরেছে।
বিজেপি কর্মীদের মতে, বিদ্যুৎ কুমার রায়ের নেতৃত্বে বালুরঘাটে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে। তাঁরা আত্মবিশ্বাসী যে, এলাকার মানুষ পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে তাঁকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন।












Leave a Reply