ইংরেজবাজারে মনোনয়ন জমা অম্লান ভাদুড়ির, বর্ণাঢ্য শোভাযাত্রায় শক্তি প্রদর্শন বিজেপির।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে মনোনয়ন জমা দিলেন ভারতীয় জনতা পার্টি-র প্রার্থী অম্লান ভাদুড়ি। বৃহস্পতিবার দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জেলা শাসকের দফতরে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা বিজেপির সভাপতি অজয় গাঙ্গুলী, সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস, সুশাসন সেলের বিভাগ কনভেনর এবং ইটাহার বিধানসভার ইনচার্জ কাজল গোস্বামী সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ঢাকের বাদ্যি, রঙিন বেলুন ও দলীয় পতাকায় সাজানো শোভাযাত্রায় উৎসবের আবহ তৈরি হয় গোটা এলাকায়। বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতিতে রাজনৈতিক উত্তাপ ছিল চোখে পড়ার মতো।
মনোনয়ন জমা দেওয়ার পর অম্লান ভাদুড়ি ইংরেজবাজার কেন্দ্র ধরে রাখার ব্যাপারে আশাবাদী বলে জানান। পাশাপাশি শহর সম্প্রসারণ ও গ্রামীণ পরিকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি।
রাজনৈতিক মহলের মতে, মনোনয়নকে ঘিরে এই শক্তি প্রদর্শন ইংরেজবাজারে বিজেপির লড়াইকে আরও জোরালো করে তুলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *