মোথাবাড়ি কাণ্ডে সরব মালদা বার অ্যাসোসিয়েশন, কড়া শাস্তির দাবি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মোথাবাড়ি কাণ্ডকে ঘিরে এবার সরব হল মালদা বার অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক সাংবাদিক সম্মেলন করে সংগঠনের পক্ষ থেকে ঘটনার তীব্র ধিক্কার জানানো হয়।
এদিন বার অ্যাসোসিয়েশনের সভাপতি তথা আইনজীবী অসিতবরণ বসু এবং সহ-সভাপতি তথা আইনজীবী অরবিন্দ ব্যানার্জি জানান, মোথাবাড়ির ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক।
তাঁদের বক্তব্য, এই ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
আইনজীবীদের মতে, এ ধরনের ঘটনা সমাজের আইন-শৃঙ্খলার জন্য মারাত্মক হুমকি। ভবিষ্যতে যাতে এমন ঘটনা আর না ঘটে, তার জন্য প্রশাসনের দ্রুত ও কড়া পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি।
বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে মালদা জেলায় উত্তেজনা বজায় রয়েছে এবং প্রশাসনের ভূমিকার দিকে নজর রাখছে সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *