
মালদা, নিজস্ব সংবাদদাতা:- মালদার কালিয়াচকে বিচারবিভাগীয় আধিকারিকদের আটকে রাখার মতো বেনজির ও উদ্বেগজনক ঘটনার তদন্তে নেমেছে National Investigation Agency (এনআইএ)।
বৃহস্পতিবার তদন্তকারী দল কালিয়াচক ২ নম্বর ব্লকের বিডিও অফিসে পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিভিন্ন তথ্য সংগ্রহ শুরু করে। তার আগে এনআইএ আধিকারিকরা মোথাবাড়ি থানাও পরিদর্শন করেন বলে জানা গেছে।
সূত্রের খবর, পুরো ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তে নেমেছে কেন্দ্রীয় এই সংস্থা। বিচারবিভাগীয় আধিকারিকদের আটকে রাখার ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে।
এই ঘটনায় ইতিমধ্যেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং তদন্তের অগ্রগতির দিকে নজর রাখছে প্রশাসন ও সাধারণ মানুষ।












Leave a Reply