জিরাপাড়া থেকে শিওরবনী পর্যন্ত মহামিছিল, প্রচারে ঝড় তুললেন তৃণমূল প্রার্থী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শালবনী বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে জোর বাড়াল তৃণমূল কংগ্রেস। সোমবার বিকেলে জিরাপাড়া অঞ্চলের ছাগুলিয়া থেকে শিওরবনী পর্যন্ত এক মহামিছিল ও বাড়ি বাড়ি জনসংযোগ কর্মসূচিতে অংশ নেন দলের প্রার্থী শ্রীকান্ত মাহাতো।
মিছিলে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকদের উপস্থিতিতে গোটা এলাকা রাজনৈতিক আবহে সরগরম হয়ে ওঠে। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন প্রার্থী।
এদিন শ্রীকান্ত মাহাতো গত ১৫ বছরের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন এবং আগামী দিনেও এলাকার উন্নয়নে একাধিক পরিকল্পনার আশ্বাস দেন।
প্রচারে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূলের অন্যান্য নেতা ও কর্মীরাও।
রাজনৈতিক মহলের মতে, এই ধরনের জনসংযোগ কর্মসূচি নির্বাচনের আগে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *