হরিশ্চন্দ্রপুরে অভিষেকের হুডখোলা র‍্যালি, বিজেপির বিরুদ্ধে সুর চড়ালেন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদার হরিশ্চন্দ্রপুরে হাইভোল্টেজ প্রচার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার হুডখোলা গাড়িতে চেপে বিশাল র‍্যালি করে ব্যাপক সাড়া ফেলেন তিনি।
এই র‍্যালি হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে ভবানীপুর ব্রিজের কাছে গিয়ে শেষ হয়। র‍্যালিতে জনতার ভিড় উপচে পড়ে, যা কার্যত জনসমুদ্রে পরিণত হয়।
এদিন তিনি হরিশ্চন্দ্রপুরের তৃণমূল প্রার্থী মতিবুর রহমান এবং চাঁচলের প্রার্থী প্রসূন ব্যানার্জি-র সমর্থনে প্রচার চালান এবং তাঁদের জয়ী করার আবেদন জানান।
র‍্যালি শেষে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোটাধিকারসহ একাধিক ইস্যুতে ভারতীয় জনতা পার্টি-র বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান।
তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেন, আগামী ২৩শে এপ্রিলের ভোটে মালদার ১২টি আসনেই তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত করতে।
রাজনৈতিক মহলের মতে, এই বিশাল র‍্যালি মালদার নির্বাচনী লড়াইয়ে নতুন গতি যোগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *