
বালুরঘাট-দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:
দক্ষিণ দিনাজপুরে বিজেপির ছয় প্রার্থীর মনোনয়ন দাখিলের পর বালুরঘাটে শক্তি প্রদর্শনে নামল ভারতীয় জনতা পার্টি। এদিন কয়েক হাজার কর্মী-সমর্থকদের নিয়ে বিশাল মিছিল শহরজুড়ে ঘুরে বেড়ায়।
মিছিলে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর নেতৃত্বে মিছিলে অংশ নেন বালুরঘাটের প্রার্থী বিদ্যুৎ কুমার রায়, কুমারগঞ্জের শুভেন্দু সরকার, তপনের বুধরাই টুডু এবং গঙ্গারামপুরের সত্যেন্দ্রনাথ রায়।
ঢাকঢোল, ডিজে এবং গেরুয়া বেলুনে সজ্জিত এই বর্ণাঢ্য মিছিল বালুরঘাট শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে মিছিলটি একপ্রকার শক্তি প্রদর্শনের রূপ নেয়।
মিছিলের জেরে কয়েক ঘণ্টার জন্য শহরের যান চলাচল আংশিকভাবে ব্যাহত হয় বলে জানা গিয়েছে। তবে এই কর্মসূচি ঘিরে বিজেপি কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।












Leave a Reply