
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- দক্ষিণ দিনাজপুরে মনোনয়ন পর্বে শেষ ধাপে এসে বালুরঘাটে জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেস-এর গঙ্গারামপুর বিধানসভার প্রার্থী গৌতম দাস।
উল্লেখ্য, এর আগেই জেলার অন্যান্য তৃণমূল প্রার্থীরা তাঁদের মনোনয়ন জমা দিয়েছেন। এদিন গৌতম দাসই ছিলেন শেষ প্রার্থী, যিনি মনোনয়ন দাখিল করলেন।
মনোনয়ন জমা দিতে এদিন বালুরঘাটে আসেন গৌতম দাস একটি বিশাল মিছিলের মাধ্যমে। গঙ্গারামপুর থেকে বহু কর্মী-সমর্থক তাঁর সঙ্গে যোগ দেন। মিছিল ঘিরে শহরে উৎসবের আবহ তৈরি হয়।
এদিন তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র এবং জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল সহ একাধিক নেতা-কর্মী।
মনোনয়ন জমা দেওয়ার পর প্রার্থী আত্মবিশ্বাসী সুরে জানান, মানুষের সমর্থন নিয়ে তিনি জয়লাভে আশাবাদী।












Leave a Reply