হবিবপুরে জোরদার প্রচারে বিজেপি প্রার্থী জয়েল মুর্মু, রোড শো-তে ব্যাপক সাড়া।

মালদা, নিজস্ব সংবাদদাতা:— আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মালদার হবিবপুর বিধানসভা কেন্দ্রে জোরকদমে প্রচার চালাচ্ছেন বিজেপি প্রার্থী Joyel Murmu।
রবিবার সকালে বৈদ্যপুর অঞ্চলের পার্বতীডাঙ্গা এলাকায় প্রচারে নামেন তিনি। এদিন পার্বতীডাঙ্গা বাজার থেকে ঢাক-কাঁসি বাজিয়ে পায়ে হেঁটে রোড শো-এর মাধ্যমে প্রচার শুরু করেন Joyel Murmu।
এরপর বৈদ্যপুরের পার্বতীডাঙ্গা বাজার, হঠাৎপাড়া, টুলি পাড়া, আড়ুয়া পাড়া, মধ্য পাড়া, কালীতলা, পান্নাপুর বিএসএফ ক্যাম্প সহ একাধিক এলাকায় ঘুরে জনসংযোগ করেন এবং সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন।
প্রচারে তাঁর সঙ্গে ছিল বিশাল জনসমর্থন। বহু বিজেপি কর্মী-সমর্থক র‍্যালিতে অংশগ্রহণ করেন, যা এলাকাজুড়ে শক্তি প্রদর্শনের পাশাপাশি নির্বাচনী প্রচারে বাড়তি গতি এনে দেয়। পুরো কর্মসূচি জুড়ে উৎসাহী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এদিনের প্রচারে উপস্থিত ছিলেন হবিবপুর বিজেপির ৩ নম্বর মণ্ডল সভাপতি সঞ্জীব সরকার, সহ-সভাপতি দেবদাস হালদার, বৈদ্যপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ববিতা ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *