
মালদা, নিজস্ব সংবাদদাতা:— মালদা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী গোপাল চন্দ্র সাহার সমর্থনে প্রচারে নামলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি Sukanta Majumdar। সোমবার তিনি হবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি রোড শো করেন।
রোড শো শুরু হওয়ার আগে Sukanta Majumdar-কে স্বাগত জানান উত্তর মালদা বিজেপির সভাপতি প্রতাপ সিং, প্রার্থী গোপাল চন্দ্র সাহা সহ দলের অন্যান্য নেতাকর্মীরা।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, “দেওয়াল লিখনই বলছে, গত নির্বাচনের তুলনায় এবার ডবল ভোটে জয়ী হবেন গোপাল চন্দ্র সাহা।” তাঁর বক্তব্য, এলাকার মানুষের সমর্থন বিজেপির দিকেই ঝুঁকছে।
এছাড়াও তিনি বিভিন্ন ইস্যুতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হন এবং রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন।
এই রোড শো ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা যায় এবং বিজেপি কর্মী-সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।












Leave a Reply