
মালদা, নিজস্ব সংবাদদাতা:— নির্বাচনী প্রচারে মালদায় এসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সরব হলেন বিজেপির বিধানসভার বিরোধী দলনেতা Suvendu Adhikari। সোমবার মানিকচকের ভূতনীর শংকরটোলা মাঠে আয়োজিত জনসভায় তিনি বক্তব্য রাখেন।
এই সভায় উপস্থিত ছিলেন মানিকচক বিধানসভার বিজেপি প্রার্থী গৌড়চন্দ্র মন্ডল সহ দলের অন্যান্য নেতাকর্মীরা। সভামঞ্চ থেকে Suvendu Adhikari রাজ্যের একাধিক ইস্যু তুলে ধরে তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন।
তিনি বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতিগুলিও তুলে ধরেন এবং ভোটারদের উদ্দেশ্যে আবেদন জানান, মানিকচকে বিজেপি প্রার্থীকে জয়ী করে রাজ্যে বিজেপি সরকার গঠনের পথ সুগম করতে।
এই জনসভাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা লক্ষ্য করা যায় এবং বিজেপি কর্মী-সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।












Leave a Reply