
মালদহ, নিজস্ব সংবাদদাতা :- ভোট দিতে এসে ঘুরে গেলেন গাজোল বিধানসভার বিজেপি প্রার্থী চিন্ময় দেব বর্মন। মেশিন বিভ্রাটের জেরে নাজেহাল ভোটাররা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে হতাশ গ্রস্ত। গাজোল বিধানসভার ২২৭ নম্বর বুথের মহিলা পরিচালিত পিংক বুথের এই সমস্যা।অন্য দিকে রিক্তা মন্ডল বিশ্বাস, পোলিং স্টেশন নম্বর 229, নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়। তিনি ভোট দিতে পারলেন না। ভোট দিতে গিয়ে জানতে পারলেন তার ভোট পোস্টাল হয়ে গেছে। তার ভোট কেউ পোস্টাল করে দিয়েছে।এই নিয়ে তিনি অবাক হয়ে যান। মুখ ধার করে বাড়ি ফিরলেন ভোট দিতে এসে।












Leave a Reply