
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা :- আবারো বালুরঘাট হেড পোস্ট অফিসে বোমাতঙ্ক। চলছে বোম্ব স্কোয়াড এর চিরুনি তল্লাশি। পোস্ট অফিসের কাজ-কর্ম বন্ধ। হয়রানি গ্রাহকদের।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে একই রকম হুমকি মেইল এসেছিলো, যা কার্যত ভুয়ো প্রমানিত হয়।
এদিন বালুরঘাট হেড পোস্ট অফিস সূত্রে জানা গিয়েছে, পোষ্ট অফিসের পাসপোর্ট কেন্দ্রে আরডিএক্স মজুত রয়েছে। বেলা ১২ টায় ডিনামাইট দ্বারা বিস্ফোরণ ঘটানো হবে। অফিসের মেইলে এমনই মেসেজে আতঙ্ক বালুরঘাট হেড পোষ্ট অফিসে।
ঘটনাস্থলে পুলিশ ও বোম্ব স্কোয়ার্ড। খালি করে দেওয়া হয় অফিস বিল্ডিং ও তাঁর আশপাশের এলাকা। আসে স্নিকার ডগ। বিল্ডিংএর আশপাশে দাঁড়িয়ে পড়া উৎসুক সাধারণ মানুষকেও মাইক দিয়ে সরিয়ে দেওয়া হয়।
পোষ্ট অফিস সূত্রে জানা গিয়েছে, ডাক বিভাগের সার্কেল অফিস থেকে মেইল মারফত জানানো হয় যে বালুরঘাট হেড পোষ্ট অফিসের পাসপোর্ট কেন্দ্রে আগে থেকে আরডিএক্স মজুত করে রেখেছে আতঙ্কবাদীরা। সার্কেল অফিস এব্যাপারে সতর্কতা অবলম্বন করতে সেই মেইল বালুরঘাট পোষ্ট অফিসে পাঠিয়ে দেয়। এর পরেই পোষ্ট অফিসের তরফে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে বিল্ডিং খালি করে দেওয়ার পাশাপাশি বোম্ব স্কোয়ার্ড দ্বারা পাসপোর্ট কেন্দ্র সহ গোটা ব্লিডিং তল্লাশি শুরু করে।












Leave a Reply