
মালদা, নিজস্ব সংবাদদাতা:- সোমবার রাজ্যের প্রথম বিজেপি সরকার প্রথম পূর্ণাঙ্গ রাজ্য বাজেট পেশ করল বিধানসভায়। আর পেশ হওয়া বাজেটে বেতন বৃদ্ধি ঘটল রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের। বেতন বাড়ল মাসিক দুই হাজার টাকা। আর বেতন বৃদ্ধিতে মালদার সিভিক ভলান্টিয়ার মহলে উঠে এল মিশ্র প্রতিক্রিয়া। সিভিক ভলান্টিয়ারদের মধ্যে, অনেকেই রাজ্য সরকারের এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করলেন, আবার কেউ কেউ জানালেন, মূল্যবৃদ্ধির এই বাজারে দুই হাজার টাকা বেতন বৃদ্ধিতে খুব একটা সুরাহা হবেনা। তারা সম্মানজনক বেতন বৃদ্ধির আশা করেছিলেন। যাতে বেতন বৃদ্ধির পর তারা ভালোভাবে তাদের সংসার প্রতিপালন করতে পারেন। কিন্তু মাত্র দুই হাজার টাকা বেতন বৃদ্ধিতে তা সম্ভবপর হয়। আরও কিছুটা বেতন বাড়লে ভালো হত।












Leave a Reply