পশ্চিমবঙ্গ দিবসে মালদায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে শ্রদ্ধা, আয়োজনে জেলা প্রশাসন।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার মালদা জেলা প্রশাসনের উদ্যোগে শহরের পোস্ট অফিস মোড়ে শ্রদ্ধা ও স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন পশ্চিমবঙ্গ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী Syama Prasad Mukherjee-এর মূর্তিতে মাল্যদান করে দিবসটি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু, মালদার জেলাশাসক রাজনবীর সিং কাপুর, পুলিশ সুপার অনুপম সিংহ সহ জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিক। পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি ও উন্নয়নের ধারাকে স্মরণ করে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়। প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের অগ্রগতির লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *