
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- প্রায় ১৩ বছর পর নিজের বাড়িতে ফিরলেন এক মহিলা। খড়গপুর লোকাল থানার কুঞ্জ চক গ্রামের সোমবারি মুদি নামে এক মহিলা ওয়ান স্টপ সেন্টারের তত্ত্বাবধানে তার বাড়ির হদিস পান এবং পরিজনদের কাছে ফিরতে পেরেছে। মহিলার ছেলে (সৎ ছেলে ) বাবুলাল মুজি জানিয়েছেন 2013 সাল নাগাদ তার মা গ্রামের একটি মেলায় গিয়েছিলেন। তারপর থেকে আর বাড়ি ফেরেননি। বিভিন্ন জায়গায় খোঁজখবর করেও তার হদিস পাওয়া যায়নি। দীর্ঘ দিন ধরে তার মায়ের খোঁজ না পাওয়ায় একটা সময় ফিরে পাওয়ার আশা ছেড়েও দিয়েছিলেন। অবশেষে ওয়ান স্টপ সেন্টারের উদ্যোগে বাড়ি ফিরলেন ওই মহিলা। মেদিনীপুর ওয়ান স্টপ সেন্টারের পারমিতা বক্সী ভট্টাচার্য বললেন ২০২৩ সালে আগস্ট মাসে অমৃতসর ওয়ান স্টপ সেন্টার থেকে এখানে ফোন করে ওই মহিলার কথা জানানো হয়। আমরা এড্রেস ভেরিফিকেশন করার জন্য মহিলার বাড়িতে যাই। ভিডিও কল করে দেখানো হলে ছেলে মাকে চিনতে পারে, মা ও ছেলেকে চিনতে পারে। আর তারপরেই থেকেই মহিলাকে বাড়িতে ফেরানোর উদ্যোগ শুরু হয়। বিভিন্ন প্রশাসনিক নিয়ম মেন্টেন করে সোমবার ওই মহিলাকে তার পরিবারের লোকের হাতে তুলে দেওয়া হয়












Leave a Reply