
নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা (NEET)-এ অভাবনীয় সাফল্য অর্জন করেছেন নদীয়া জেলার জয়রামপুর গ্রামের দরিদ্র পরিবারের সন্তান দাউদ ইব্রাহিম সেখ। ৭২০ নম্বরের মধ্যে তিনি ৫৫৪ নম্বর পেয়ে সর্বভারতীয় র্যাঙ্ক ৩৩,৯১৫ অর্জন করেছেন।
এই কৃতিত্বের জন্য অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দীন বিশ্বাস দাউদ ইব্রাহিম সেখকে সংবর্ধনা জানান এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে দোয়া করেন, যেন তিনি একজন সৎ ও মানবিক চিকিৎসক হিসেবে সমাজের, বিশেষ করে দরিদ্র মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন।
মাওলানা নিজামুদ্দীন বিশ্বাস বলেন, জয়রামপুর দক্ষিণপাড়া জুম্মা মসজিদের ইমাম মাওলানা ফারিজুল্লাহ সেখ সীমিত সামর্থ্যের মধ্যেও কঠোর পরিশ্রম করে ছেলেকে উচ্চশিক্ষিত করেছেন, যা অন্যদের জন্য অনুকরণীয়। তিনি সকল ইমামকে সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, পাশাপাশি ভালো আলেম-হাফেজ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আরও বলেন, দাউদ ইব্রাহিম সেখের পিতা মাওলানা ফারিজুল্লাহ সেখ সংগঠনের একজন সক্রিয় সদস্য।












Leave a Reply