
মালদা, নিজস্ব সংবাদদাতা:- পরিবর্তনের সরকার আবাস যোজনা বকেয়া টাকা তুলে দিলেন, একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে, বৃহস্পতিবার নবান্ন সভাগরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অনুষ্ঠানের সূচনা করেন। একেকরকম ভাবে মালদা টাউন হলে। মালদা জেলা শাসক এবং অতিরিক্ত জেলা শাসক সহ আধিকারিকদের উপস্থিতিতে মালদাতেও তুলে দেওয়া হয় ৬০ হাজার টাকা করে বকেয়া আবাস যোজনার, বাংলার আবাস যোজনা নাম পরিবর্তন করে নতুন সরকার নাম রেখেছে পশ্চিমবঙ্গ আবাস যোজনা। যে সমস্ত বেনেফিশিয়ারিরা এই সুবিধা নিচ্ছেন, তারা শৌচালয় বানানোর জন্য আরো 12 হাজার টাকা পাবে জানালেন অতিরিক্ত জেলা শাসক ভাস্কর মজুমদার। এছাড়াও সৌরভ ঘর প্রকল্পের সুবিধা লাভ করতে পারবে এই বেনিফিশিয়ারিরা। নির্বাচনের আগে প্রতিশ্রুতিমত প্রতিশ্রুতি পূরণ করলেন নতুন সরকার।












Leave a Reply