স্বাধীনতার স্মৃতি তুলে ধরল ‘সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল’, লোকভবনে প্রদর্শনী ও ফার্স্ট ডে কভার প্রকাশ।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: স্বাধীনতা সংগ্রামের নানা স্মৃতি ও ঐতিহাসিক দলিল সাধারণ মানুষের সামনে তুলে ধরতে কলকাতার লোকভবনে অনুষ্ঠিত হলো বিশেষ প্রদর্শনী ও ফার্স্ট ডে কভার প্রকাশ অনুষ্ঠান। ক্যালকাটা কালেক্টর্স ক্লাব, PCI এবং ভারতীয় ডাক বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের নাম দেওয়া হয় ‘সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল’

প্রদর্শনীতে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন সময়ের মুদ্রা, ডাকটিকিট, চিঠিপত্র এবং সংবাদপত্রে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন স্থান পায়। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও সেই সময়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাকে সংগ্রহযোগ্য সামগ্রীর মাধ্যমে নতুন প্রজন্মের সামনে তুলে ধরাই ছিল এই উদ্যোগের অন্যতম প্রধান উদ্দেশ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আর এন রবি। তিনি স্বাধীনতা সংগ্রামীদের পরিবারের সদস্যদের সম্মানিত করেন। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ ও দেশের স্বাধীনতা অর্জনে তাঁদের অবদানের কথা স্মরণ করা হয় অনুষ্ঠানে।

অনুষ্ঠানে ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ঋজু গাঙ্গুলী, রবি সেবক, রৌনক দত্ত, হেমন্ত বহেলবালা, মধুগড় দেওগাওকা-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।

প্রদর্শনী দেখতে এসে দর্শনার্থীরা স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সম্পর্কিত নানা দুর্লভ সংগ্রহ দেখার সুযোগ পান। আয়োজকদের আশা, এই ধরনের উদ্যোগের মাধ্যমে স্বাধীনতার ইতিহাস ও সংগ্রামীদের আত্মত্যাগ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে আরও আগ্রহ ও সচেতনতা তৈরি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *