
পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতা:- পূর্বস্থলী ১ নম্বর ব্লকের নসরতপুর পঞ্চায়েতের অন্তর্গত গোয়ালপাড়ায় পূর্ব বর্ধমান জেলার একমাত্র আখের হাট “পপি আখের বাজার ” এ ছট পুজোর আগে জমজমাট হয়ে উঠেছে আখের বাজার। এই আখের বাজারে আশেপাশের বিভিন্ন জায়গা যেমন পূর্বস্থলী মানিকনগর বাহির চড়া সহ বিভিন্ন এলাকা থেকে আখ চাষিরা এখানে বিক্রি করার জন্য আখ নিয়ে আসেন।
এই আখ চাষিদের আনা আখ এখান থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে যেমন আসানসোল ,ঝাড়খন্ড, হাওড়া, হুগলি ,কলকাতা সহ ভিন রাজ্য পাড়ি দিচ্ছে। বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এই হাটে এসে ন্যায্য মূল্যে আখ কিনে নিয়ে যাচ্ছেন। ছট পুজোর আগে জমজমাট হয়ে উঠেছে এই আখের বাজার। এর আগে দুর্গাপুজো কালি পুজোতে ও ভালো বেচাকেনা হয়েছিল এখানে। এখন ছট পুজোর আগে ভালো দামে আখ বিক্রি করতে পেরে খুশি আখ চাষিরা।












Leave a Reply