গড়বেতা থানায় শ্যামাপুজো উপলক্ষে নরনারায়ণ সেবা, প্রসাদ বিতরণে সামিল পুলিশ আধিকারিক ও সমাজসেবীরা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানায় শ্যামাপুজো উপলক্ষে বৃহস্পতিবার আয়োজন করা হল নরনারায়ণ সেবার। ধর্মীয় উৎসবের আনন্দকে সাধারণ মানুষের সঙ্গে ভাগ করে নিতেই এই বিশেষ উদ্যোগ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গড়বেতা থানার ওসি প্রদীপ সিং, বিশিষ্ট সমাজসেবী সুপ্রিম লোধা সহ একাধিক সমাজসেবী ও পুলিশকর্মী। তাঁদের উপস্থিতিতে আয়োজন করা হয় প্রসাদ বিতরণ কর্মসূচি। বহু মানুষ এই নরনারায়ণ সেবায় অংশগ্রহণ করেন।
পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে পুলিশের এই উদ্যোগ স্থানীয় মহলে বিশেষ তাৎপর্য বহন করছে। শ্যামাপুজোর উৎসবে সম্প্রীতি, সৌহার্দ্য ও মানুষের পাশে থাকার বার্তাই উঠে এল গড়বেতা থানার এই আয়োজনের মধ্য দিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *