পূর্ব ভারতে উন্নত হৃদরোগের চিকিৎসায় নতুন উদ্যোগ, চার্নক লোহিয়া হাসপাতালে চালু ১২ শয্যার CTVS বিভাগ।

কলকাতা, নিজস্ব সংবাদদাতা: পূর্ব ভারতে উন্নত স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো আরও শক্তিশালী করার লক্ষ্যে চার্নক লোহিয়া হাসপাতাল চালু করল ১২ শয্যাবিশিষ্ট কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাসকুলার সার্জারি (CTVS) বিভাগ। হাসপাতালের এই নতুন উদ্যোগকে উন্নত ও সমন্বিত চিকিৎসা পরিষেবা প্রদানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট কার্ডিওথোরাসিক সার্জন ডঃ (অধ্যাপক) ভবতোষ বিশ্বাস, ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য, জোড়াসাঁকোর বিধায়ক বিজয় ওঝা, পূর্ণিমা কোঠারি, ভোলা প্রসাদ শোনকার, চার্নক হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর প্রশান্ত শর্মা, গ্রুপ প্রেসিডেন্ট (মার্কেটিং ও বিজনেস ডেভেলপমেন্ট) সুমন দে এবং হাসপাতালের সিইও ডঃ নিবেদিতা চ্যাটার্জি-সহ বিশিষ্ট ব্যক্তিরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নবউদ্বোধিত CTVS বিভাগে হৃদরোগ ও বক্ষরোগের বিশেষায়িত অস্ত্রোপচার এবং চিকিৎসা পরিষেবার উপর গুরুত্ব দেওয়া হবে। উন্নত চিকিৎসা পদ্ধতি, বিশেষজ্ঞ চিকিৎসকদের দক্ষতা এবং রোগীকেন্দ্রিক পরিষেবার সমন্বয়ে কলকাতা-সহ পূর্ব ভারতের বিস্তীর্ণ এলাকার রোগীদের কাছে উন্নত কার্ডিওথোরাসিক ও ভাসকুলার সার্জারির সুযোগ পৌঁছে দেওয়াই এই বিভাগের অন্যতম লক্ষ্য।

এই নতুন বিভাগ চালুর মাধ্যমে বিশেষায়িত হৃদরোগ ও বক্ষরোগের চিকিৎসায় নিজেদের পরিষেবা আরও সম্প্রসারিত করল চার্নক লোহিয়া হাসপাতাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *