
মালদা, নিজস্ব সংবাদদাতা:- কালিয়াচক খানার জালালপুর থেকে কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার। গ্রেপ্তার ২। গোপন সূত্রে খবর পেয়ে জালালপুর এলাকায় অভিযান চালায় কালিয়াচক থানার পুলিশ। আব্দুল মাজিদ ও রফিকুল ইসলাম নামে দুই যুবককে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় দু কেজি ব্রাউন সুগার। যার বাজার মূল্য প্রায় কোটি টাকা। এই মাদক পাচারের সাথে আরও বেশ কয়েকজন জড়িত রয়েছে বলে দাবি পুলিশের। শুরু হয়েছে ঘটনার তদন্ত।












Leave a Reply