
মালদা, নিজস্ব সংবাদদাতা:— আসামের এক পরিযায়ী শ্রমিককে অপহরণ করে মালদার চাঁচলের একটি হোটেলে রাখার অভিযোগ। আর এই অভিযোগেই আসাম পুলিশ ও চাঁচল থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করল ঘটনায় তিন অভিযুক্তকে। সেই সঙ্গে উদ্ধার করল অপহৃত পরিযায়ী শ্রমিকেও। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত শুভাশীষ সাবু(৪১) কেরালা রাজ্যের ইদুক্কি জেলার বাসিন্দা। অপর দুজন ধৃত পার্থ মন্ডল ও শুভ্র মন্ডল চাঁচল থানার অনুপ নগরের বাসিন্দা। অপহৃত পরিযায়ী শ্রমিক মুস্তফা আলী আসামের নওগাঁও জেলার হাইবার গাঁও থানা এলাকার বাসিন্দা। তার পরিবার হাইবার গাঁও থানায় অপহরণের অভিযোগ করে। লোকেশন ট্রাক করে আসামের পুলিশ চাঁচলে তার সন্ধান পায়। বুধবার রাতে চাঁচলের একটি হোটেলে আসাম ও চাঁচল থানার পুলিশ হানা দেয়। চাঁচল থানার পুলিশের বিশেষ সহযোগিতায় হাতেনাতে গ্রেফতার হয় দুই অভিযুক্ত পার্থ ও শুভাশীষ। উদ্ধার হয় উপহৃত মোস্তফাও। পরে জিজ্ঞাসাবাদ চালিয়ে অনুপ নগরের শুভ্র মন্ডলকেও গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে পেশ করে আসামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। পুলিশ জানিয়েছে, অপহৃত আসামের মোস্তফা পেশায় রাজ মিস্ত্রি। সে কেরালায় কাজ করতেন। বাড়িও ফিরেছিলেন। আসাম থেকেই তাকে অপহরণ করে বিভিন্ন হোটেলে রাখেন তার সহকর্মীরা। অবশেষে চাঁচলের একটি হোটেল থেকে গ্রেফতার হয়। আর্থিক লেনদেনের জেরেই এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক অনুমান।












Leave a Reply