
মালদা, নিজস্ব সংবাদদাতা:- চুরি কাণ্ডের তদন্তে নেমে বড়সড় সাফল্য পেলাম মালদার মানিকচক থানার পুলিশ। তদন্ত চালিয়ে ছয়টি মোটর বাইক ও তিনটি টোটো উদ্ধার করে সাফল্য পেয়েছে পুলিশ। ঘটনায় গ্রেফতার এই চুরি কাণ্ডের মূল পান্ডা। সাংবাদিক বৈঠক করে গোটা ঘটনা তুলে ধরলেন অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান।
ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে মোহন চৌধুরী নামে চুরি কান্ডের মূল পান্ডাকে। দ্রুত ইংরেজবাজার থানার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা। তার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে উদ্ধার করেছে চুরির ছয়টি মোটরবাইক ও তিনটি টোটো। বিভিন্ন প্রান্ত থেকে এই সমস্ত বাইক ও টোটো চুরি করে রাখা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।
সাংবাদিক বৈঠক করে অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান জানান, অক্টোবর মাসের ১৫ তারিখ মানিকচক এলাকা থেকে আনসারুল আনসারী নামে এক ব্যক্তি মোটর বাইক চুরির অভিযোগ দায়ের করে। অভিযোগ মতই পুলিশের দল লাগাতার তদন্ত চালিয়ে যাচ্ছিল। আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্যের নেতৃত্বে ASI আজমল হোসেন ও রাকেশ দত্ত জোরদার অভিযান চালায়। আর এই অভিযানে আশরাফ নাদাব নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করে। যাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ এই চুরি কাণ্ডের মূল পান্ডার খোঁজ পায়। ঘটনায় নাম উঠে আসে মোহন চৌধুরী নামে এক যুবকের। পুলিশের দল সেখানে অভিযান চালিয়ে চুরি যাওয়া মোটরবাইক ও টোটো গুলি উদ্ধার করে। ঘটনায় ধৃতকে জেলা আদালতে পাঠিয়ে ৫ দিনের হেফাজতে নিয়েছো পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, ধৃত এই মোহন চৌধুরী চুরি কান্ডের মূল পান্ডা। চুরি করা মোটর বাইক ও টোটো গুলি নম্বর সহ যানবাহনের বিভিন্ন অংশ পরিবর্তন করে বিক্রি করার পরিকল্পনা ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারা গেছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরো বেশ কয়েকজন যুক্ত রয়েছে বলে অনুমান করা হচ্ছে। তবে এই ধরনের ঘটনা যাতে না ঘটে মানুষ সচেতন থাকার পাশাপাশি পুলিশের তরফে করা জেলা জুড়ে নজরদারির চালানো হচ্ছে বলে স্পষ্ট করেছে অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদ হাসান।












Leave a Reply