খড়্গপুর আইআইটির ৭৫ বছর পূর্তি অনুষ্ঠানে যোগ দিতে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর আইআইটির ৭৫তম প্রতিষ্ঠা দিবস তথা প্ল্যাটিনাম জুবিলি উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুরে এসে পৌঁছলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সকাল থেকেই আইআইটি ক্যাম্পাসে সাজ সাজ রব, পাশাপাশি জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা।

প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে আইআইটি খড়্গপুর চত্বরে পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর একাধিক স্তরের নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন করা হয়। বিশেষ এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আইআইটি খড়্গপুরের ৭৫ বছরের গৌরবময় যাত্রা উদযাপন করেন প্রধানমন্ত্রী।

এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আর এন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, আইআইটি খড়্গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দেশের প্রথম আইআইটি হিসেবে ১৯৫১ সালে প্রতিষ্ঠিত খড়্গপুর আইআইটি দীর্ঘ ৭৫ বছর ধরে প্রযুক্তি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানের এই প্ল্যাটিনাম জুবিলি অনুষ্ঠান ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সকলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *