শ্রম কোড বাতিল, স্মার্ট মিটার বন্ধ এবং প্রকল্প কর্মীদের শ্রমিকের স্বীকৃতি দেওয়ার দাবিতে মেদিনীপুর শহরে মিছিল করল বাম শ্রমিক সংগঠন CITU।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শ্রম কোড বাতিল, স্মার্ট মিটার বন্ধ এবং প্রকল্প কর্মীদের শ্রমিকের স্বীকৃতি দেওয়ার দাবিতে মেদিনীপুর শহরে মিছিল করল বাম শ্রমিক সংগঠন CITU। মঙ্গলবার একাধিক দাবিকে সামনে রেখে শহরের রাজপথে নামেন কয়েকশো কর্মী-সমর্থক।

শ্রমিকদের অধিকার রক্ষা, শ্রম কোড বাতিল, স্মার্ট মিটার বসানো বন্ধ এবং বিভিন্ন প্রকল্পের কর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে সরব CITU। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরে এই একাধিক দাবিকে সামনে রেখে মিছিল সংগঠিত করে বাম শ্রমিক সংগঠনটি।

এদিন মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশ থেকে মিছিল শুরু হয়। সেখান থেকে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিল। মিছিলে পা মেলান কয়েকশো CITU কর্মী-সমর্থক। হাতে সংগঠনের পতাকা, বিভিন্ন দাবিতে স্লোগান তুলে শহরের রাজপথে নিজেদের প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা।

শ্রম কোড বাতিলের পাশাপাশি স্মার্ট মিটার চালু করার সিদ্ধান্ত প্রত্যাহার এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মীদের শ্রমিকের স্বীকৃতি ও শ্রমিকদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার দাবিও উঠে আসে এই মিছিল থেকে।

একাধিক দাবিকে সামনে রেখে এদিনের এই মিছিলের মধ্য দিয়ে শ্রমিক স্বার্থে আন্দোলনের বার্তা দিল CITU। শহর পরিক্রমার মাধ্যমে নিজেদের দাবি ও প্রতিবাদকে আরও জোরালো করার চেষ্টা করলেন সংগঠনের কর্মী-সমর্থকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *