ফালাকাটায় আরএমপিএ সংগঠনের চতুর্থ সম্মেলন, নতুন কমিটির সভাপতি অরুণ বর্ধন।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- রবিবার ফালাকাটা ব্লকের পারঙ্গেরপার শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ে ফালাকাটা ব্লক আরএমপিএ সংগঠনের ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত হল। ব্লকের বিভিন্ন গ্রামে গঞ্জের গ্রামীণ চিকিৎসকদের নিয়ে তৈর, করা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার এসোসিয়েশন নামে একটি সংগঠন তৈরি করা হয়। এদিন সংগঠনের পতাকা ও ড.নর্মান বেথুনের প্রতিকৃতিতে ফুল ও মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। পাশাপাশি সংঙ্গীত পরিবেশন করা হয়। সংগঠনের সম্পাদক নুরবক্ত বসুনিয়া জানান, এবার ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত হল। এছাড়াও পুরাতন কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি দায়িত্ব পুনরায় দেওয়া হয় অরুন বর্ধনকে, সম্পাদক ও কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয় নুরবক্ত বসুনিয়া ও শশিমোহন রায়কে। উল্লেখ্য গ্রামে গঞ্জে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের প্রাথমিক চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন গ্রামীণ চিকিৎসকরা। প্রত্যন্ত এলাকায় মানুষ অসুস্থ হলে গ্রামীণ চিকিৎসকদের উপর নির্ভর করে থাকে। তবে আইনি স্বীকৃতি না থাকায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তাদের। এদিন সম্মেলনে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলার RMPA সংগঠনের শিক্ষক জয়ন্ত বর্মন, সঞ্জয় সরকার, জেলা সম্পাদক প্রনব কুমার ভৌমিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *