
পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে নার্সিংহোমের পাশে ভ্রূণ উদ্ধারের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম নীলমাধব পাখিরা। বৃহস্পতিবার তাকে গড়বেতা আদালতে তোলা হলে বিচারক ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।
প্রসঙ্গত, বুধবার চন্দ্রকোনারোড শহরের সাতবাঁকুড়া এলাকায় বিদ্যাসাগর নার্সিংহোমের পাশে ভ্রূণ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় স্থানীয়দের অভিযোগ, এর সঙ্গে নার্সিংহোম কর্তৃপক্ষের যোগ রয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ নীলমাধব পাখিরাকে গ্রেফতার করে। তাকে পুলিশি হেফাজতে নিয়ে ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য তথ্য ও যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ।












Leave a Reply