মোথাবাড়ি থানার বিরামপুর এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- মোথাবাড়ি থানার বিরামপুর এলাকার একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির । রবিবার সকালে এই রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন উত্তরবঙ্গ সেচ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন । ছিলেন মালদা জেলা পরিষদের বিভিন্ন কর্তারা। এদিন প্রায় ১০০ জন পুরুষ, মহিলা স্বেচ্ছায় রক্ত দান করেন। তাদেরকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মন্ত্রী বলেন , মাঝেমধ্যেই মালদা মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাংকে রক্তের সংকটের কথা শুনতে পাই। এই পরিস্থিতিতে যেভাবে স্বেচ্ছাসেবী সংস্থাগুলি রক্তদান শিবিরের আয়োজন করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে এই ধরনের কর্মসূচি যাতে আরো বেশি করে নেওয়া হয়, সে ব্যাপারেও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাদের অনুরোধ জানাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *