একশো দিনের পুকুর খননের কাজে দুর্নীতির অভিযোগ,চাঞ্চল্য কেশিয়ারির বনচাটুল গ্রামে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- একশো দিনের পুকুর খননের কাজে দুর্নীতির অভিযোগ।কাজ না করিয়ে টাকা তোলার অভিযোগ পশ্চিম মেদিনীপুরের কেশিয়ারির লালুয়া পঞ্চায়েতের বনচাটুল গ্রামে।অভিযোগ উঠল বিজেপি পরিচালিত লালুয়া গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে।দুর্নীতির অভিযোগ তুলে কেশিয়ারির ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অভিযোগ দায়ের হয়।
প্রসঙ্গত বনচাটুল গ্রামের মধুসূদন দাসের একটি পুকুর খননের জন্য ২০২০ সালে মঞ্জুর হয়।কিন্তু প্রায় দেড় বছর কেটে গেলেও এখনও পুকুর খননের কাজ শুরু হয়নি।অথচ মধুসূদনবাবু দেখেন তাঁর বাড়ির পুকুর খননের কাজের জন্য বরাদ্দকৃত অর্থ  একশো দিনের কর্মীর অ্যাকাউন্টে প্রায় ছ মাস আগেই ঢুকে গিয়েছে।দুর্নীতির অভিযোগ তুলে  মঙ্গলবার কেশিয়ারি সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে লিখিতভাবে অভিযোগ জানান তিনি।মধুসূদন দাসের বক্তব্য, অবিলম্বে কাজ হোক, যারা টাকা আত্মসাত করেছে তারা শাস্তি পাক। বিডিও বিপ্লব দত্ত জানিয়েছেন- অভিযোগ জমা পড়েছে তদন্ত করে দেখা হবে।
অন্যদিকে লালুয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সনাতন মান্ডি জানিয়েছেন, পারিবারিক সমস্যার জন্য কাজ করা যায়নি।তবে টাকা ঢোকার ব্যাপারে খোঁজ নিয়ে দেখবেন।
অন্যদিকে তৃণমূলের অভিযোগ, প্রধান উপ প্রধানসহ একাধিক জন দুর্নীতির সাথে জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *