একাধিক দাবি দাবা নিয়ে শালবনির চকতারনির চৌমাথা মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন ভারত জাকাত মাঝি পরগনা মহলের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  একাধিক দাবি-দাওয়া নিয়ে শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনির চকতারনির চৌমাথা মোড়ে গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা, মূলত তাদের দাবি গুলি হলো চকতারনি থেকে ঢেঙ্গাশোল যাবার রাস্তার উপরে কালভার্ট মেরামত করা ,শালবনি সুপার স্পেশালিটি হসপিটালের ব্লাড ব্যাংক নির্মাণ,সিটি স্ক্যান ও X-ray চালু করার এবং ডাক্তারদের বদলি বন্ধ করা সহ শালবনি রানাপাড়া হইতে চকতারিণী রাস্তার উপরে স্ট্রিট লাইট মেরামতের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করলো ভারত জাকাত মাঝি পরগনা মহলের সদস্যরা, এই দিন দীর্ঘক্ষন ধরে চলে অবরোধ করে বিক্ষোভ, পরে শালবনী থানার পুলিশের আশ্বাসে ওঠে অবরোধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *