প্রথম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাতীয় শিক্ষকের সম্মান পেতে চলেছেন বুদ্ধদেব দত্ত।

আবদুল হাই, বাঁকুড়াঃ জাতীয় শিক্ষক সম্মান পেতে চলেছে বাঁকুড়ার জয়পুরের শিক্ষক বুদ্ধদেব দত্ত।
পড়ুয়াদের প্রকৃত শিক্ষা দেওয়া জন্য জাতীয় শিক্ষক পুরস্কার পেলেন বাঁকুড়ার জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বুদ্ধদেব দত্ত। গতকালই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক কোন কোন রাজ্য থেকে কোন কোন শিক্ষক জাতীয় শিক্ষক সম্মান পাচ্ছেন তার একটি তালিকা প্রকাশ করে, সেই সেরা শিক্ষকের তালিকায় এবার রাজ্যের এক শিক্ষক জায়গা করে নিলেন বুদ্ধদেব দত্ত।

এই খবর পাওয়া মাত্রই তিনি জাতীয় স্তরের সেমিনারে যোগ দিতে রাজধানীর দিল্লিতে গিয়েছিলেন তিনি । আজ রাত্রেই তিনি দিল্লি থেকে বাড়ি ফিরছেন। দেশ জুড়ে মোট ৪৬জন শিক্ষক কে এই বিশেষ জাতীয় পুরস্কার সন্মান দেওয়ার কথা বলা হয়েছে, তার মধ্য থেকে এই প্রথম কোনো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এই সন্মান পেলেন।

আগামী ৫ ওই সেপ্টেম্বর শিক্ষক দিবসে বিজ্ঞান ভবনে এই সন্মান দেওয়া হবে।তবে জাতীয় শিক্ষক পুরস্কার পাওয়া নিয়ে খুশির হাওয়া বইছে এবার বাঁকুড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *