যাত্রীবাহী ট্রেনে খাবারের সঙ্গে মাদক মিশিয়ে বেহুঁশ করে একযাত্রীর সর্বস্ব লুঠ করলো দুষ্কৃতীরা।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- যাত্রীবাহী ট্রেনে খাবারের সঙ্গে মাদক মিশিয়ে বেহুঁশ করে একযাত্রীর সর্বস্ব লুঠ করলো দুষ্কৃতীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে ডাউন কাঠিয়ার – হাওড়াগামী এক্সপ্রেস ট্রেনে। সন্ধ্যায় ওই ট্রেনটি মালদা টাউন স্টেশনে পৌঁছাতেই কামরার অন্যান্য যাত্রীরা জিআরপি এবং আরপিএফকে খবর দেয় । সেই খবর পেয়ে ওই ট্রেনের কামড়ায় তদন্তে যায় রেল পুলিশের কর্তারা। অচৈতন্য অবস্থায় ওই যাত্রীকে উদ্ধার করার পর, তাকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
মালদা টাউন স্টেশন জিআরপি সূত্রে জানা গিয়েছে, অচৈতন্য অবস্থায় থাকা ওই যাত্রীর নাম দ্বিজেন মন্ডল (২৪) । তার বাড়ি মোথাবাড়ি থানার কালাচাঁদটোলা এলাকায়। ওই যাত্রীর কাছ থেকে পরিচয় পত্র পাওয়ার পরই নাম, ঠিকানা জানা গিয়েছে। তার বাড়িতে খবর দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে খাবারের সঙ্গে মাদক মিশিয়ে ওই যাত্রীকে অচৈতন্য করেই টাকা-পয়সা , মোবাইল লোড করেছে দুষ্কৃতীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *